বিশেষ প্রতিনিধিঃ
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জিআর মামলার ২ জন এবং সিআর মামলার ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেন।
আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান , বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত , সাজাপ্রাপ্ত আসামীসহ অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তিনি বলেন , তেরখাদার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply