July 27, 2026

কোনভাবেই থামানো যাচ্ছে না অবৈধ অটোরিক্সার ব্যবসা

0
54465

 রাজশাহী প্রতিনিধিঃ  অটোরিক্সার উপরে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত হলেও থামানো যাচ্ছেনা অবৈধ অটো রিক্সার ব্যবসা এর মূল কারণ হচ্ছে গাড়ি দুইটা হলেও লাইসেন্স একটাই নগরীর তালাইমারিতে অটোরিক্সার একটি গ্যারেজে অনুসন্ধানে গেলে দেখা যায় একই নম্বরধারী দুইটি অটোরিক্সা তারমানে একটি লাইসেন্সে দুইটি রিক্সা চলছে এ বিষয়ে গ্যারেজের মালিক রবিকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার মোট ২৪টি অটোরিকশা তারমধ্যে ১২ টি রিকশার লাইসেন্স আছে ১২টির নেই সিটি কর্পোরেশন এগুলো জানে তারাই আমাদেরকে বলেছে এভাবে চালাইতে এতে সামান্য মাসোহারা দিলেই চলে। এ বিষয়ে সিটি কর্পোরেশনের কর্তব্যরত কর্মকর্তাকে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন না। সিটি কর ফাঁকি দিয়ে শতশত অটো রিক্সা রাজশাহীতে চলছে। দেশের শত শত কোটি রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে। এভাবে রাজস্ব ফাঁকি দিয়ে অটোরিকশা চালানোয় কে কে জড়িত আগামী পর্বে তা নিয়ে আসা হবে অবশ্যই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed