July 29, 2026

আগারগাঁও মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালক

0
Messenger_creation_E999A79C-89B8-4B76-8562-DE1A75C5F558

 

প্রতিবেদক – নিবিড় চৌধুরীঃ

রাজধানীর আগারগাঁওয়ের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। আগারগাঁও মোড় অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। যার কারণে আশপাশের সড়কগুলোয় তীব্র যানজট দেখা দিয়েছে।
দৈনিক ক্রাইম তালাশকে প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সোমবার বেলা ১১টা থেকে আন্দোলনকারীরা আগারগাঁও মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীদের অনেকে সড়কের মাঝখানে শুয়ে পড়েন।বিক্ষোভকারীদের অবস্থানের কারনে ওই সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে বিক্ষোভ কারীরা একে একে জমায়েত হয়, সড়ক আটকে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ শুরু হয়।
আন্দোলনকারীদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে। এর আগে গত মঙ্গলবার ঢাকা শহরে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর পর থেকে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ রিকশাচালকেরা।গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও মহাখালীতে সড়ক-রেলপথ অবরোধ করেন রিকশাচালকেরা। গত রোববার রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও জাতীয় প্রেসক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed