July 26, 2026

পানির কল দিয়ে লাভ কি যদি পানিই না থাকে

0
Messenger_creation_ACDFC3B4-908E-42FD-B706-14329F4853A3

নিবিড় চৌধুরীঃ

পানির অপর নাম জীবন, তৃষ্ণা মিটানোর জন্য আমরা পানি পান করে থাকি।অথচ সেই পানিই যদি আমরা না পাই তাহলে পানির এই ব্যবস্থা রেখে কি লাভ? এয়ারপোর্ট রেল স্টেশন সরকারী ভাবে সাধারন জনগনের জন্য ফ্রীতে পানি নেয়ার ব্যবস্থা রয়েছে,যার জন্য প্রতি মাসে সরকারীভাবে টাকা বরাদ্দ থাকে। বিগত সরকারের আমলে তা বাস্তবায়ন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ যা বছরে বছরে ভর্তুকি দিচ্ছে, অথচ সাধারন যাত্রীরা ঠিক মত পানি পাচ্ছে না। দৈনিক ক্রাইম তালাশকে একজন যাত্রী বলেন, আমার বাড়ী রাজশাহী, আমি সবসময় এয়ারপোর্ট স্টেশন থেকে যাতায়াত করি কিন্তু কখনোই আমার চোখে এইসব কল দিয়ে পানি আসতে দেখি না। শুধু পানির কল দেখতে পাই। দূর্নীতিবাজ,টেন্ডারবাজ তারা পানি জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। যদি পানিই না থাকে তাহলে পানির কল রেখে লাভ কি? দূর্নীতি দিয়ে দেশটাকে শেষ করে ফেলেছে। দৈনিক ক্রাইম তালাশকে আরো একজন যাত্রী বলেন, ভিতরে কেন্টিন গুলোতে খাবার সহ পানির দাম তূলনামূলক একটু বেশি, পানির কল দিয়ে যে পরিমান পানি আসে তা ভরতে ভরতে কিশোরগঞ্জ চলে যাওয়া যাবে কিন্তু পানির বোতল ভরা হবে না। এই পানি কতটুকু স্বাস্থ্যকর নিরাপৎ তা সন্দেহ আছে। পানিই জিবন আর সেই পানিই যদি স্বাস্থ্যকর না হয় তাহলে এই পানি পান করলে মরন। অন্তর্বর্তীকালীন সরকারের উচিৎ সংস্কার করা,দূর্নীতি বন্ধ করে সধারন মামুষের জন্য কাজ করা। বিগত সরকারের দূর্নীতির কারনে সাধারন জনগনের বিষয় তারা মাথায় নেয়নি। ফলে সাধারন যাত্রীরা বেশী দামে পানি কিনে খেতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed