July 27, 2026

দাকোপে ভূমিদস্যু দ্বারা ” হরে কৃষ্ণ নামহট্ট ” নামক ধর্মীয় জায়গায় ঘরবাড়ি ভাংচুর ও দখল !

0
55

 ভ্রাম্যমান প্রতিনিধিঃ খুলনার দাকোপে লাউডোব ইউনিয়নের খুটাখালী বাজারে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ” হরে কৃষ্ণ নামহট্ট” নামক ধর্মীয় প্রতিষ্ঠানটি গুটিকয়েক ভূমিদস্যু দ্বারা ভাংচুর ও দখলের পাঁয়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সুশান্ত মৃধা ( খোকন) পিতা মৃত রামচন্দ্র মৃধা প্রায় ১৬ বছর যাবত খুটাখালী বাজারে লাউডোব মৌজার খাস খতিয়ান নং -০১, দাগ নং -৪৩০, জমির পরিমাণ ২৮ শতকের মধ্যে ০৫ শতক জমিতে গৃহাদি নির্মাণ করিয়া ” হরে কৃষ্ণ নামহট্ট” নামক একটি ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করিয়া আসিতেছে। এমতাবস্থায় আসামি সমরেশ রায় পিতা মৃত দুর্লভ রায়,মনোরঞ্জন মন্ডল পিতা মৃত নিতাই মন্ডল,সুতাংশু ইজারাদার পিতা মৃত শশধর ইজারাদার,প্রভাষ বিশ্বাস পিতা মৃত সারদা বিশ্বাস, নিতাই জোয়াদ্দার পিতা মৃত নরেন্দ্র নাথ জোয়াদ্দারসহ অনেকে প্রতিষ্ঠান পরিচালনায় বিঘ্ন ঘটায়। তখন সুশান্ত মৃধা বাদী হয়ে এমন,পি ৩৩৬/২৩ নং মামলা দায়ের করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত “খ অঞ্চল” খুলনাতে।উক্ত মামলায় আসামিগন বন্ড দিয়ে মামলা থেকে অব্যাহতি পান। পরবর্তীতে ০৫/০৭/২০২৪ তারিখে ঘর মেরামত করিতে গেলে আসামিগন বন্ডের কথা ও আদালতের রায় অমান্য করে বাদীকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে দলবল নিয়ে কাঠ,টিন,দরজা- জানালার আসবাবপত্র, সাইনবোর্ড,চেয়ার – টেবিল – বেঞ্চ যার আনুমানিক মূল্য ১৩১৩০০/- টাকা নিয়ে লাপাত্তা। তখন বাদী ০৭/০৭/২০২৪ তারিখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা শেষে ২৫/০৮/২০২৪ তারিখ সি,আর ২৪ নং মামলা দায়ের করেন। বাদী বলেন, ” আমি নিজের জন্য নয়, সকলের জন্য ঈশ্বরের নাম করার একটা ঘর স্থাপন করে যেতে চাই। যেখানে সকল ভক্তবৃন্দ বসে নাম কীর্তন শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করতে পারে ” ।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জনগণ বলেন,” সূশান্ত মৃধাকে বেশিরভাগ লোক ভালোবাসে না তার বদমেজাজি ও মুখ খারাপের জন্য ” । আসামি সমরেশ রায় গং তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। সচেতন মহল বলেন, ” সকল কিছুর ভিতর দিয়ে একটা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠুক এটাই আমাদের কাম্য ” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed