1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

খাবার জলের দূষিতকরণ নিয়ে এলাকাবাসীর হৈচৈ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩০৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ

খুলনার দাকোপে লাউডোবের ২ নং ওয়ার্ডে খাবার জলের বিশুদ্ধতা নিয়ে শহিদুল ও নূর আলী গং দের সাথে স্বরস্বতি রায়ের ভুলবোঝাবুঝির এক পর্যায়ে বাকবিতন্ডার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে সরেজমিনে অনুসন্ধানকালে শহিদুল গং সহ কিছু লোক বলে,আমরা বহুদিন ধরে এই পুকুরের জল খেয়ে বেঁচে আছি। সম্প্রতি পুকুরের পাড়ে সব্জি চাষের শুরুতে ঘাস পরিষ্কার করে পুকুরে ফেলছে। তার কারনে পুকুরের জল দূষিত হয়ে জনগণের খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। তারা আমাদের জল খেতে দেবেনা তাই এই সকল কার্যক্রম। স্বরস্বতীর জমি

সরস্বতীর থাক, আমাদের দাবি শূধু এলাকাবাসীকে বিশুদ্ধ জল থেকে বঞ্চিত না করে ” । মুঠোফোনে স্বরস্বতী রায় বলে, ” রনজিত বাইন গং দের সাথে আমাদের জমাজমি নিয়ে কোর্টে মামলা চলে।ঐ পুকুরের জল আমরাও খাই। মূল কথা হলো সরকার পতনের পর বিরোধী রনজিত বাইন গং শহিদুল গং দের বলেছে, স্বরস্বতীর ঘর ভেঙ্গে পুকুর থেকে উচ্ছেদ করে দিলে তোদের পুকুর করে খেতে দেবো। ফসলের ধানও কেটে নিবি তোরা। তাই গতদিন ২২/১০/২৪ তারিখ বেলা আনুমানিক ১২ টায় শহিদুল গং আমাকে মারার উদ্দেশ্যে আক্রমণ করে। তখন আমি নিরুপায় হয়ে ৯৯৯ এ কল করি। সেই সুবাদে দাকোপ থানা থেকে পুলিশ এসে আমাকে উদ্ধার করে এবং উভয় পক্ষের মালিকানা কাগজ নিয়ে থানায় যেতে বলে গোলযোগ নিরসনের জন্যে।

সচেতন মহল বলে, শহিদুল গং এতো দিন স্বরস্বতীর পক্ষে ছিল। হঠাৎ করে এখন কি হলো জানিনা। তবে পুকুরটির জল সকলে খেয়ে থাকে। পুকুরের একটা ঘাট নেই।এন,জি,ও থেকে একটা সোলার প্যানেল দিয়েছিল ট্যাপের মাধ্যমে জল সরবরাহের জন্য। সেটাও নষ্ট হয়ে গেছে। এমতাবস্থায় পুকুরটিতে একটি পাকা ঘাটের জোর দাবি জানান স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121