August 2, 2026

মানুষের উন্নয়নে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ মোবাইল হাসপাতাল।

0
5555

 ভ্রাম্যমান প্রতিনিধিঃ( তাপস মহালদার) খুলনার দাকোপে ঢাকি নদীতে আবদুল আজিজ মোবাইল হাসপাতাল মানষকে বিভিন্ন প্রকার চিকিৎসা সেবা প্রদান করে চলেছে।এ হাসপাতাল খুলনার বিভিন্ন এলাকায় ৫( পাঁচ) বছর যাবত সেবা দিয়ে যাবে। ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ থেকে সেবা কার্যক্রম শুরু হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত টোকেন দেওয়া হয়। তারপর ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রোগী দেখা হয়। এখানে সেবা কার্যক্রমে কোন প্রকার আর্থিক লেনদেন হয় না। সাধ্যমত ঔষধ ও বিনামূল্যে প্রদান করা হয়। এখানে রোগ নির্ণয়ের পরীক্ষার ও ব্যবস্থা আছে।  দাঁত, চোখ, গর্ভবতী মহিলাও শিশু এবং সাধারণ রোগীর চিকিৎসা করা হয়। প্রতিদিন ১০০ থেকে ১২০ জন রোগীর সেবা দিয়ে যাচ্ছে এ হাসপাতাল।এলাকার গরীব দুঃখী সকলেই এই হাসপাতালের চিকিৎসা নিয়ে রোগমুক্ত হচ্ছে। উপকারভোগীরা এই হাসপাতাল ও প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ সাহেবের সুনাম বৃদ্ধির কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed