July 30, 2026

এই সেই দূর্নীতিবাজ রফিকুল ইসলাম ওরফে রফিক !

0
Messenger_creation_61F9DE38-ED6A-4D12-83D8-07943401875D

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ

বাগেরহাটের মংলায় মংলা ওয়েল কোম্পানি ( পদ্মা,মেঘনা, যমুনা)তে সিকিউরিটি গার্ড সুপারভাইজার পদে চাকরিরত ছিল মোঃ রফিকুল ইসলাম । দায়িত্বে থাকা কালীন সে গার্ডদের নিয়োগ দেওয়া নিয়ে অসাধু উপায়ে অর্থ বাণিজ্য করতো। অর্থের বিনিময়ে একজনকে নিয়োগ দিয়ে কয়েক দিন পর বিভিন্ন অজুহাতে ছাঁটাই দিতো। আবার কিছুদিন পর আরও কিছু অর্থের বিনিময়ে পুনরায় তাঁকে নিয়োগ দিতো। গার্ডদের সাথে বলতো কর্মকর্তাদের খুশি না রাখলে চাকরি থাকবে না তাই এই অতিরিক্ত অর্থ নেওয়া। দায়িত্বরত গার্ডদের বিভিন্ন দপ্তরে বরখাস্তের কপি সূত্রে জানা যায়, দূর্নীতি, প্রতারণা,ওয়াদা খেলাপী, কৌশলবাজ,অর্থ আত্মসাতকারী,গার্ডদের সাথে দূ্র্ব্যবহার ও গালিগালাজ এর কারণে মংলা থেকে অপমানিত হয়ে চলে যায় এই রফিক। তাকে আবারো কম্পানীতে নিয়োগ দিলে বর্তমান দায়িত্বরত গার্ডরা দায়িত্ব থেকে অব্যাহতি নিবে। এ প্রসঙ্গে সৌজন্য সাক্ষাতে রফিক বলে,গার্ডদের পরিচালনা করতে গেলে এমনটা হয়ে থাকে তবে তাদের এই অভিযোগ সত্য নয়। কোম্পানির ইনচার্জ সালাউদ্দিন তার ব্যবহৃত ০১৭৩০৩৯১৫৬৬ নম্বর মোবাইল থেকে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। সচেতন মহল বলেন,যে সুপারভাইজার এর দূর্নীতি ও অসদাচরণের কথা ওঠে তাকে কোম্পানির সুনাম রক্ষায় নিয়োগ না দেওয়াই শ্রেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed