গোপালগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুছে ফেলেছে শেখ হাসিনার নাম

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুছে ফেলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ঘটনাটি ঘটেছে উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে।
জানা গেছে, মঙ্গলবার (১৩ আগস্ট) সাদুল্লাপুর ইউনিয়নের তামিলপুর গ্রামের তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন থেকে শেখ কামাল ও পাঠাগার থেকে শেখ রাসেলের নামও মুছে ফেলা হয়। একই সঙ্গে পাঠাগারটির উদ্বোধনী ফলক থেকে মুছে ফেলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।
এ নিয়ে এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
কোটালীপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন, আমরা এ ঘটনার নিন্দা জানাই।
তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল বিশ্বাস কালবেলাকে বলেন, কে বা কারা বিদ্যালয়ের শেখ রাসেল পাঠাগার থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রাসেল ও অ্যাকাডেমিক ভবন থেকে শেখ কামালের নাম মুছে ফেলেছে তা আমাদের জানা নেই।