1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ভারত শত্রুতা করে দেশের মানুষের উপর অত্যাচার-নির্যাতনে নেমেছে: এ্যানি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৪৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ। এখন যে ঢল নামছে এটি কোনো স্বাভাবিক বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের পানি নয়, এটি পার্শ্ববর্তী দেশ ভারত বাঁধ কেটে পানি ছেড়ে দিয়েছে। যার কারণে দেশের মানুষ ভুক্তভোগী। ভারত শত্রুতা করে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার-নির্যাতনে নেমেছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় পথসভায় এসব কথা বলেন। এরপর তিনি বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

এ্যানি বলেন, বর্তমানে মানুষের যে অসহায়ত্ব তা আর কখনো দেখা যায়নি। বন্যা দূর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিবে বিএনপি। এছাড়া সরকারি ত্রাণ সামগ্রী যেন প্রত্যেক মানুষ পায় সেজন্য অন্তবর্তি সকারের কাছে অনুরোধ করেন এ্যানি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121