August 7, 2026

বিপিএলে ঢাকার নতুন মালিক শাকিব খান

0
123084_sakib

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) প্রতি আসরেই ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়। গত কয়েক আসরের ধারাবাহিকতায় এবারও তাই হলো। ঢাকা ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান।

প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। রূপালী পর্দার জগত থেকে এবার তিনি নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে। একটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, ইতোমধ্যেই সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *