দোয়ারাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি দোকান ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা।
সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল ২৪ আগস্ট ২০২৪ ইংরেজি রোজ শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। মঙ্গলপুর বাজারের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে জানা যায় আগুনের সুত্রটি একটি দোকানে কয়েল জ্বালিয়ে সিলিন্ডারের উপরে রাখায়, এই কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরে ধীরে ধীরে আগুনের গতি ভয়াবহ হয়ে এক দোকান থেকে আরেক দোকানে দ্রুত গতিতে চলে যায়। প্রথমে বদরুল ইসলামের ঘরে আগুনের ঘটনা ঘটে পরে এক এক করে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বদরুলের দোকানে প্রায় কয়েক লক্ষ টাকা মাল ( ভূষি মাল জাতী ) পুড়ে, তার পর ডাক্তার আব্দুল হামিদের ফার্মেসীর দোকানে প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার ঔষধ সামগ্রী এবং নগদ কিছু টাকা সহ প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার বাকির খাতা পুড়ে যায়। আল আমীনের দোকানে প্রায় দশ/ বারো লক্ষ টাকার পন্য সামগ্রী পুড়ে যায়। ক্ষয়ক্ষতি দোকানের ধরন, ১। আব্দুল জব্বার পোল্ট্রি , ২। শামসুল ইসলাম ফার্মেসী, ৩। বদরুল ইসলাম ভূষি মাল, ৪। ডা: আব্দুল হামিদ ফার্মেসী, ৫।নুরুল হক পোল্ট্রি, ৬। আল আমীন হার্ডওয়্যার। এই ভাবে ৬ টি দোকানে প্রায় কোটি টাকার পন্য সামগ্রী পুড়ে যায়। আগুনের গতি এতো ভয়াবহ ছিলো যে মানুষের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। প্রায় ঘন্টা খানিক আগুন তার ইচ্ছা মতে জ্বলে সব কিছু ছাই করে দেয়। যদিও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলো কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাড়ায়। তাই এই সময় দক্ষিণ দোয়ারার মানুষ দোয়ারাবাজার দক্ষিণ পাড়ে একটি ফায়ার সার্ভিস হওয়ার দাবি তুলেন সবাই।