August 8, 2026

ঢাকা জেলা বিএনপির সভাপতির নেতৃত্বে আনন্দ মিছিল

0
image-834733-1722948716

ডেস্ক রিপোর্টঃ

ঢাকার নবাবগঞ্জে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে আনন্দ মিছিল ও শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলা সদর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে পথসভা শেষে শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা মাওলানা আবুল কালাম আজাদ।

শেখ হাসিনা সরকারের পতনে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে একটি আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে বের হয়ে বাগমারা বাজার দিয়ে শুরগঞ্জ ঘুরে শহিদ মিনারে এসে শেষ হয়।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই শান্ত থাকুন। কেউ কোনো সংঘাতে জড়াবেন না। সংখ্যালঘু যারা আছেন তাদের নিরাপদ রাখার দায়িত্ব আপনাদের।

মিছিলে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সম্পাদক এরশাদ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উসমানী, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, বিএনপি নেতা লেলিন আহমেদ রাসেল, জেলা যুবদলের রাসেদ কামাল সিহাব, থানা যুবদলের সাবেক সভাপতি মহসিন রহমান আকবর, যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেল, রায়হানুল ইসলাম, অ্যাডভোকেট খলিলুর রহমান, থানা ছাত্রদলের ইসতিয়াক সোহেল, ইমরান খান প্রমুখ।

এর আগে সোমবার হাসিনা সরকারের পতনের খবরে নবাবগঞ্জ ও দোহার সদরে রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থীরাও রাস্তার নেমে আনন্দ উল্লাস করে।

এ সময় ছাত্র-জনতার মিছিলে প্রকম্পিত হয়ে পড়ে চারদিক। রাস্তার মোড়ে মোড়ে পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায় স্থানীয়দের। আনন্দ উৎসবে অংশ নেওয়া ছাত্র-জনতা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *