ড. ইউনূসের বিএমডাব্লিউ, উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২১ গাড়ি
ডেস্ক রিপোর্টঃ
নোবেলবিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তবর্তীকালীন সরকার গঠিত হচ্ছে আজ। এ সরকার ও সরকারের উপদেশষ্টাদের বৃহস্পতিবার রাতে শপথ বাক্য পাঠ করানো হবে। এজন্য প্রস্তুত করা হয়েছে ২১টি গাড়ি।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সরকারি পরিবহন পুল ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে ঘুরে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অন্তবর্তীকালীন সরকারের প্রধান হবেন ড. মুহাম্মদ ইউনূস। তার জন্য প্রস্তুত করা হয়েছে একটি বিএমডাব্লিউ গাড়ি। এছাড়া সরকারের বাকি উপদেষ্টাদের জন্য আরও ২১টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। পরিবহন পুল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এসব গাড়ি পাঠানো হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বিলুপ্ত হওয়া মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। ২১টি গাড়ি প্রস্তুত থাকলেও ১৫টি গাড়ি আপাতত মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে। অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা এসব গাড়িতে করে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপ্রতির কার্যালয়ে যাবেন।
প্রস্তুত করা গাড়ির মধ্যে বিএমডব্লিউ’র অত্যাধুনিক সিরিজের একটি গাড়ি রয়েছে। এ গাড়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে।
এছাড়া প্রস্তুত করা গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। এ গাড়িগুলো ২৫০০ সিসির। যার বাজার দর গাড়ির প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়িও এ তালিকায় রয়েছে। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।