August 27, 2026

আওয়ামী লীগ সরকারের সকল নির্বাহী আদেশ বাতিল করা উচিত: জামায়াত আমির

0
dr.shofiqurrahman

মোঃ সিরাজুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করাসহ আওয়ামী সরকারের সকল নির্বাহী আদেশ বাতিল করা উচিত বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ আগস্ট) হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার সময় অন্তবর্তীকালীন সরকারের কাছে এই দাবি জানান তিনি।

দেশে শৃঙ্খলা এবং নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে বর্তমান সরকারকে সময় দেয়া দরকার বলেও মন্তব্য করেন জামায়াতের আমীর। ভারতের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক নদীর মধ্যে বাঁধ দেয়া অন্যায়।

অনুষ্ঠানে নিহত ১৫ পরিবারকে ১ লাখ টাকা কোরে আর্থিক অনুদান তুলে দেন জামায়াতের আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *