August 11, 2026

আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সাঈদীর দুই ছেলের জরুরি সভা

0
image-835142-1723038094

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে আল্লামা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে আইনশৃঙ্খলা রক্ষায় জরুরি সভা করেছেন। বুধবার দুপুর ১২টায় ইন্দুরকানী থানা মিলনায়তনে পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা সাঈদীর ছোট ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল্লামা সাঈদীর মেজো ছেলে শামীম বিন সাঈদী, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা জামায়েতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, প্রেস ক্লাব সভাপতি এইচএম ফারুক হোসাইন, সাবেক ছাত্রদল সভাপতি শাহিদুল ইসলাম শাহিদ, ইন্দুরকানী সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম ঈমন।

স্বাগত বক্তব্য দেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার।

সভায় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে এলাকার শান্তি রক্ষার্থে স্থানীয় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সব কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়া সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা প্রদান এবং দুষ্কৃতকারীদের হামলা থেকে সংখ্যালঘু পরিবারকে রক্ষার জন্য বিএনপি-জামায়াতের সব নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধান অতিথি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। পিরোজপুর জেলার সর্বসাধারণ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে শহীদ আল্লামা সাঈদীর ধর্মীয় শিক্ষা ও চেতনাকে সমুন্নত রেখেছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে উপজেলার কোনো একটি পরিবার যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে কোনো অপশক্তি সে বিষয়ে সবাইকে প্রয়োজনে রাত জেগে পাহারা দিতে হবে। প্রতিটি মিথ্যা মামলা ও হত্যার বিচার বাংলার মাটিতে করা হবে তাই কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। দেশের সার্বিক পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ইন্দুরকানী উপজেলা তথা পিরোজপুর জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সংখ্যালঘু পরিবারে নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *