সুন্দরবনে অবৈধ ৪ নৌকা ধরা পড়লো এসি,এফ ও রাজার হাতে !
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সুন্দরবনের ভূমিকা অগ্রগণ্য। আর এই বনকে কিছু অসাধু জেলে কয়েকজন দালালের মাধ্যমে গুটি কয়েক বনরক্ষীকে অর্থের বিনিময়ে কব্জি করে জঙ্গলে বিষ দিয়ে মাছ ধরা, হরিণ শিকার করা, নিষিদ্ধ এলাকায় মাছ ধরাসহ সকল অপকর্মের সাথে জড়িত থেকে বনজ সম্পদ ধ্বংস করছে মর্মে অভিযোগ রয়েছে। তারই ধারাবাহিকতায় ০৭/০৭/২০২৪ তারিখ এসি, এফ ও রাজা টহল কালে ৪টি অবৈধ নৌকা আটক করে। ০৮/০৭/২০২৪ তারিখ সোমবার রাত ১০.৫০ মিনিটে ০১৯৬০৫১১৩৩০ মোবাইল নং থেকে ইব্রাহীম নামে এক ব্যক্তি তার ৪টা নৌকা ধরা পড়েছে মর্মে স্বীকার করে। তিনি আরো বলেন, ” আমি বিষের সাথে জড়িত নই তবে চুরি করে আমার ৪টা নৌকা সুন্দরবনে পোনা ধরতে গিয়েছিল” । নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী বলেন, ” গাগরামারী অফিসের সামনে দিয়ে ছাড়া জঙ্গলে প্রবেশ করা সম্ভব নয় অথচ ওসি কিছু জানেনা এটা তামাশা ছাড়া আর কিছুই না। জাহাঙ্গীর পিতা – মকবুল শরীফ গাগরামারী অফিসে কাজের নামে বনরক্ষীদের সাথে অর্থের বিনিময়ে জেলে দিয়ে মাছ মারায়।কূলতলী,চরের খাল, সূর্যমুখী,ভদ্রার ভারানির আসপাশ এই জাহাঙ্গীরের আওতায়” । জানা গেছে, একজন প্রভাবশালী মেম্বর এদের পরিচালনা করে। সচেতন মহল বলেন, ” বনে বিষ দিয়ে মাছ মারা আদৌ এলাকাবাসী মেনে নিবে না। বনরক্ষীরা সুযোগ না দিলে কখনোই বনে অবৈধ কাজ হতে পারে না। বনরক্ষীরা যতই অজুহাত দিক না কেন। বনরক্ষীরা বলে, জনবলের অভাব, বিশাল এরিয়া,যে চোর সে তো আর আমাদের বলে কয়ে চুরি করে না ইত্যাদি ইত্যাদি ” । ( পর্ব এক )