বোরহানউদ্দিন উপ-শহর কুঞ্জেরহাট বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
মোঃ সিরাজুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গীবাদ,মাদক দুর্নীতি, বাল্য বিবাহ মোবাইলের অপব্যবহার এবং যৌতুক বিরোধ সংক্রান্তে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
১৪ ই মে মঙ্গলবার বিকেলে কাচিয়া ইউনিয়নের উপশহর কুঞ্জেরহাট বাজারে বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ, মোঃ শাহীন ফকির (বিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তজুমদ্দিন থানা ইনচার্জ, মোঃ আনোয়ার হোসেন , প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং কার্যক্রম ভূমিকা রেখে আসছে। পুলিশের একা পক্ষে অপরাধ দমন সম্ভব নয়, পুলিশের পাশাপাশি সকল শ্রেনী-পেশার মানুষ অপরাধ দমনে এগিয়ে আশা প্রয়োজন।
তিনি আরো বলেন,আপনারা যখন ঘুমিয়ে পরেন তখনও আপনার বাড়ির সামনে কোন না কোন পুলিশ আপনাদের পাহারা দিচ্ছে। এলাকার কারা মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত, আপনারা কম বেশি জানেন, তাদের ব্যাপারে আমাদেরকে জানান,আপনাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ আপনাদের সেবা দিতে বদ্ধ পরিকর।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির বিপিএম বলেন , কাচিয়া ইউনিয়ন থেকে কি ভাবে সকল অন্যায় অপরাধ নির্মূল করা যায় সে ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতেছি , বোরহানউদ্দিন উপজেলার শেষ সীমানা এই এলাকা, আসাকরি কাচিয়া ইউনিয়ন থেকে সকল ধরনের অপরাধ নির্মল করবো ইনশাআল্লাহ ।
তিনি আরও বলেন, বোরহানউদ্দিন, লালমোহন ও তজুমদ্দিন থানার মধ্যে যে সকল অপরাধীরা অপরাধ করে, এক উপজেলা থেকে অন্য উপজেলায় অপরাধীরা পালিয়ে থাকলেও সেখানে পালিয়ে থাকতে পারবেনা, কারন আমরা পার্শ্ববর্তী তিন থানার ওসিরা এক হয়েছি কারণ অপরাধীরা একথানায় অপরাধ করে অন্য থানায় পালিয়ে থাকতেই পারে সেখানেও যেন পালাতে না পারে সেই ব্যবস্থাই করবো।
বোরহানউদ্দিন থানার এসআই মনির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,এসআই রেহান উদ্দিন, ও এএসআই মেহেদী হাসান সহ অন্যান্য।
আরো উপস্থিত ছিলেন, ০৪ নং কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আঃ রবি কাজি,মোঃ ফয়েজ মাতব্বর, থানা আওয়ামী লীগের সাংগঠনিক জুলফিকার আলি তুহিন হাওলাদার, টবগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক” মোঃ বেলায়েত হোসেন, কাচিয়া ৭ নং ওয়ার্ডের নবাগত মেম্বার মোঃ কামাল মাতব্বর ও কুঞ্জেরহাট বাজার ব্যবসায়ীরা, আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক সহ কাচিয়া ইউনিয়নের সাধারণ জনগণ সহ অন্যান্য প্রমূখ।