1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ||

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোঃ সিরাজুল ইসলাম ভোলা প্রতিনিধিঃ ভোলার জনপ্রিয় দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার আয়োজনে বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বোরহানউদ্দিন ফুর্ড পার্ক চায়নিজ এন্ড বিরয়ানী হাউজে সৌহার্দপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। উপজেলায় কর্মরত সাংবাদিকরা একে অপরকে পেয়ে আনন্দিত হয়েছে।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সকল সাংবাদিকরা ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার কথা বলেন তিনি। পাশাপাশি নির্বাচন কালিন সময়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। পরে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকাসহ সকল সাংবাদিকদের প্রসংশা করেন প্রধান অতিথি। দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি এইচ.এম.এরশাদ এর সভাপতিত্বে, সাংবাদিক এইচ.এম.ইকবাল হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র সাংবাদিক সামছুদ্দিন (রকেট) মিয়া,
বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি এম অন্তর হাওলাদার,সাংবাদিক সৈয়দ মাহমুদ সোহেল, সাংবাদিক বাবুল কাজী,সাংবাদিক এইচ এ শরিফ, সাংবাদিক রিয়াজ ফরাজি, সাংবাদিক নুরনবী, সাংবাদিক জে এম মমিন সাংবাদিক সামিম ওসমান,সাংবাদিক রাকিব হোসেন, , সাংবাদিক হাসান ফরাজি, সাংবাদিক সামিম, সাংবাদিক নাঈমুল ইসলাম রনি, সাংবাদিক টিটু মজুমদার, সাংবাদিক ফারদিন নাঈম সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121