July 30, 2026

করোনার তৃতীয় এবং চতুর্থ ডোজের ৭ দিনব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু খন্দকার ছদরুজ্জামান,

0
received_790955652672974

করোনার তৃতীয় এবং চতুর্থ ডোজের ৭ দিনব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:

করোনার তৃতীয় এবং চতুর্থ ডোজের ৭ দিনব্যাপী বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে একযোগে এই ক্যাম্পেইন চলবে।

আজ (৫ জুলাই) বুধবার দেশব্যাপী শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে নিজেদের অধিক সুরক্ষিত করার লক্ষ্যে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সব নাগরিককে কোভিড ভ্যাকসিনের তৃতীয় এবং চতুর্থ ডোজ দেওয়া হবে। ইতোমধ্যে যারা কমপক্ষে ৪ (চার) মাস আগে দ্বিতীয় বা তৃতীয় ডোজ গ্রহণ করেছেন, তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী তৃতীয় বা চতুর্থ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।

এই ক্যাম্পেইনে বিশেষ করে সম্মুখসারির যোদ্ধা, ৬০ বছরের ঊর্ধ্ব, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়াও চলমান কোভিড ভ্যাকসিনেশন কার্যক্রম হিসেবে যেসব ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিক এখনও কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি তারাও কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে জানানো হয়েছে, টিকার এই বিশেষ ক্যাম্পেইনের পাশাপাশি ৫ থেকে ১১ বছর বয়সী যেসব শিশু এখনও ১ম বা ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে ভ্যাকসিন দেওয়া হবে।

কোভিড ভ্যাকসিন বিষয়ে যে কোনো ধরনের সঠিক তথ্যের জন্য ১৬২৬৩ হেল্পলাইনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। চলমান টিকাদান বিশেষ এই ক্যাম্পেইনে- যারা ভ্যাকসিন নিতে পারেননি, তাদেরকে ভ্যাকসিন নিয়ে নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অন্যকেও সুরক্ষিত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল:০১৭৩৬-৫৮০১২৮.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed