এ যাত্রায় বেঁচে গেল ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ছাত্র/ ছাত্রী বৃন্দ !
বিশেষ প্রতিনিধি:( তাপস মহালদার ) খুলনার দাকোপে ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয়। এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত। এ বিদ্যালয়ের বহু কৃতিসন্তান দেশের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে সরকারি দায়িত্ব পালন করে আসছে। আজ ১৮/০৬/২০২৩ রোজ রবিবার ৬ষ্ঠ শ্রেনির ৩৮ জন ছাত্র ছাত্রী ও দুই জন শিক্ষক মূল্যায়ন পরীক্ষার জন্য একটি কক্ষে ছিল। ঠিক সকাল ৯.৩০ মিনিটে প্রচন্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়ে কক্ষের পশ্চিম পাশে থাকা বিশাল এক চম্বল গাছ পড়ে কক্ষটি ধূলোয় মিশে যায়।এ প্রসঙ্গে প্রধান শিক্ষক অশোক কুমার গাইন বলেন, ” এ দূর্ঘটনায় আমার স্কুলের প্রায় ১০-১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই ৬ষ্ঠ শ্রেনির ৩৮ জন ছাত্র ছাত্রী ও দুই জন শিক্ষকের প্রাণভিক্ষা দিয়েছেন” । পরিত্যক্ত কক্ষে পরীক্ষা নেওয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, পর্যাপ্ত কক্ষ নেই তাই বাধ্য হতে হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি নিখিলেশ বর্মন বলেন, ” প্রধান শিক্ষক অবস্থা প্রতিকূলে দেখে তাৎক্ষণিক সবাইকে অন্য কক্ষে নিয়ে যান । নিয়ে যাওয়ার মাত্র দুই মিনিট পরেই ঝড়ে দুইটা গাছ উপড়ে পড়ে কক্ষটি ধূলোয় মিশিয়ে দেয়” । এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য অরুণ বাইন,মুরারী মোহন,ক্ষিরোদ গাইন গ্রামবাসী যুগোল মন্ডল, নিরঞ্জন মন্ডল, সুভাষ মন্ডল সহ অনেকে। এ ঘটনা মর্মান্তিক ঘটনায় রূপ নিতে পারতো ভেবে, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে তার জন্য উপস্থিত সকলেই স্কুলের বড় গাছ কেটে ফেলার অনুরোধ জানান প্রধান শিক্ষকের কাছে।