August 1, 2026

ম্যানেজার আকতাপ মাহমুদ বাজুয়া এলাকায় মানুষের মনিকোঠায় পৌঁছেছে

0
received_781978446749639

 

বিশেষ প্রতিনিধি:( তাপস মহালদার)
খুলনার দাকোপে অগ্রনী ব্যাংকের বাজুয়া বাজার শাখা দীর্ঘদিন যাবত এ অঞ্চলের মানুষের আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। বিভিন্ন দু: সময়ে এ ব্যাঙ্ক মানুষের পাশে থেকে আর্থিক সাপোর্ট করে। এ প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একদল কর্মকর্তা নিয়োগ আছে। তাদের নিয়ন্ত্রণের জন্য ব্যাঙ্ক ম্যানেজারই প্রধান। ম্যানেজার তার কর্মদক্ষতা দিয়ে সকল কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে সঠিক দিক নির্দেশনা দিয়ে সহকর্মীদের নিয়ে মানুষের সেবা প্রদান করেন। যার ফলে ব্যাঙ্কের সুনাম বৃদ্ধি পায়। মানুষের কাছে বিশ্বস্ত হয়ে ওঠে সেই প্রতিষ্ঠান। তেমনি একজন সুযোগ্য ব্যক্তি আকতাপ মাহমুদ।০৬/০২/২০১২ তারিখ অগ্রনী ব্যাংকের মৌতলা ব্রাঞ্চে সিনিয়র অফিসার পদে যোগদান করেন প্রথম চাকরি হিসেবে। তারপর অগ্রনী ব্যাংকের বাজুয়া বাজার শাখাতে ম্যানেজার পদে প্রথম দায়িত্ব পান ১৬/০২/২০২৩ তারিখ। তার সাথে এক সৌজন্য সাক্ষাতে বলেন, ” দায়িত্ব পাওয়ার পর থেকে ব্যাঙ্কের যে কার্যক্রম আছে তা আমি সহযোগিদের নিয়ে সম্পন্ন করার চেষ্টা করছি। জানিনা গ্রাহকগন কতটা আমার কর্মের উপর খুশি” । গ্রাহকদের সাথে আলোচনায় জানা যায়, ” এ শাখায় ম্যানেজার অনেকেই এসেছে কিন্তু এনার মত ম্যানেজার সময়ের দাবী। এ ম্যানেজার সদালাপী ও মিষ্টভাষী। কর্মদক্ষতা দিয়ে গ্রাহকদের মনিকোঠায় আসন করে নিয়েছে অতি অল্প দিনেই। গ্রাহকগন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি সহ এমন ম্যানেজারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed