ভোলা টু চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ফের দুর্ঘটনায় আহত- ২
নিজস্ব প্রতিনিধিঃ
প্রায় দুই বছর যাবত ভোলা টু চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উন্নয়নের কাজ চললেও ঠিকাদারদের গাফিলতির কারণে এখনো শেষ হয়নি কাজ। কিছুটা সড়কের কাজ সম্পূর্ণ হলেও বাকি সড়কে একের পর এক হচ্ছে বাস দুর্ঘটনা।
অদ্য ৯ জুন দুপুর ২ টা ৪০ মিনেটের সময় চরফ্যাশন থেকে ভোলাগামী AR কুষ্টিয়া খুলনা নামক একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে যায়। ঘটনাটি ঘটে ভোলার বোরহানউদ্দিন উপজেলার খায়ের হাট রাস্তার মাথায়।
পরে স্থানীয়রা ৯৯৯ ফোন করে এবং বোরহানউদ্দিন ফায়ার স্টেশনে ফোন করে।তাৎক্ষণিক স্টেশন অফিসার রুহুল আমিন দ্রুত ছয় সদস্যের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যায়।বাসের মধ্যে মারাত্মকভাবে আটকে পড়া দুইজনকে ফায়ার সার্ভিসের ইকুবমেন্ট দ্বারা উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন এই সংবাদ লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
এ বিষয়ে বোরহানউদ্দিনের স্টেশন অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন ভোলা-টু চরফ্যাশন রুটে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে আমরা সব সময় দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করি। বরাবরের মতো আজও অত্র উপজেলার খায়েরহাট রাস্তার মাথা সংলগ্ন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে যায়, বাসের মধ্যে মারাত্মকভাবে আটকে পড়া দুই জন কে ফায়ার ইকুবমেন্ট প্রয়োগ করে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছি।