July 29, 2026

শেরপুরের ঝিনাইগাতীতে মডেল মসজিদ উদ্বোধন

0
348358146_553277660217805_4048372324144759271_n

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে । ধর্ম বিষয়ক মস্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এ নিমার্ণ কাজ শুভ উদ্বোধন ঘোষণা করেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক । এ সময় তিনি বলেন সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মডেল মসজিদ শুভ উদ্বোধন ঘোষণা করেন অনেক আগেই । এই উপজেলায় জমি নিয়ে বিরোধ থাকায় বিলম্বে আজ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করলাম । তিনি ঠিকাদরকে দ্রুত কাজ শেষ ও কাজের গুনগত মান রক্ষা করার জন্যে নির্দেশ প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, ওসি মনিরুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব আমিরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম সহ এলাকার মুসল্লিগণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed