August 3, 2026

‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ উপলক্ষে ভোলা বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
IMG_20230428_092111

 

মোঃ সিরাজুল ইসলাম ভোলা।

২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উপলক্ষে ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদ বর্ণাট্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে  এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো: বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় চেয়ারম্যান মহোদয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্ন বাস্তবয়ন বিনামূল্যে আইনি সহায়তা এবং জননেত্রী শেখ হাসিনার  স্মার্ট  বাংলাদেশ বিনির্মানের  ভুমিকা নিয়ে আলোচনা করেন এবং আইনি সহায়তা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রধান করেন। 

তাহলো ২০১৯-২০২৩ প্রর্যন্ত দশ সহস্রাধিক মামলা চলমান রয়েছে। যারা আইনি সহায়তা ক্রেন্দ্র থেকে সরাসরি সকল সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন চেয়ারম্যান 

 

চেয়ারম্যান আরও বলেন, অর্থ উপার্জনে অক্ষম, কোন চাকরি নেই বা মাসিক আয় ছয় হাজারের কম এমন মুক্তিযোদ্ধা, দরিদ্র নারী, মানব পাচারের শিকার এমন নারী বা শিশু, এসিডে পোড়া নারী, বিধবা নারী, শারীরিক বা মানসিক অক্ষম ব্যক্তি, সবারই আইনের সহায়তা পাবার অধিকার রয়েছে।

 

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর আওতায় বাংলাদেশ সরকারের আইনগত সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ প্রত্যেক জেলা ও দায়রা জজ আদালতে একটি করে আইনি সহায়তা  অফিস রয়েছে। এসব অফিসে দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে আইনগত সহায়তা চাইতে পারে। এছাড়া প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি ও রয়েছে। ২০১৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

 

দিবসটি উদযাপন উপলক্ষে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

 

জাতীয় আইনগত সহায়তা কর্মসূচির অংশ হিসেবে  সারা দেশে জেলা পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা, ম্যাগাজিন/স্যুভেনির/দেয়ালিকা প্রকাশ, প্রচার ও প্রকাশনা সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

এ উপলক্ষ্যে সংবাদপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং আইন ও বিচার বিভাগের সচিব এর বাণী সহ আইনগত সহায়তা বিষয়ক প্রতিবেদন সম্বলিত বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ছাড়াও রেডিও-টেলিভিশনে আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত টকশো/ মুক্ত আলোচনা, সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়েছে।

 

‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উপলক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ২০০৯ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত কর্মকান্ডের তথ্য-পরিসংখ্যান সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৯ থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে আইনি সহায়তাপ্রাপ্ত সর্বমোট উপকারভোগীর সংখ্যা ৮ লাখ ৭৯ হাজার ৯২৯ জন। সংস্থাটি দেশব্যাপী আইনি সহায়তা কার্যক্রমের আওতায় ২০০৯ সাল থেকে মার্চ ২০২৩ পর্যন্ত ৩ লাখ ৫৩ হাজার ৬৫৬ জনকে আইনি পরামর্শ প্রদান করেছে।

 

একই সময়কালে সংস্থাটি  ৮২ হাজার ৫৮৮টি বিরোধ/মামলা এডিআর পদ্ধতিতে নিষ্পত্তি করেছে এবং মামলা/বিরোধের ক্ষতিগ্রস্থ পক্ষকে ১৩৪ কোটি ৯০ লাখ ০৬ হাজার ৪৯৮ টাকা আদায় করে দিয়েছে। এভাবে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের নিকট ভরসাস্থল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

উক্ত আলোচনা সভায় সভাপতি করেন কাচিয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী, ইউপি সদস্য বৃন্দ, ইউপি সছিব প্রবল চন্দ্র দে এবং কাচিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি মাশফিকুর রহমান শাওন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল মাতাব্বর প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি এবং কাচিয়া ইউনিয়নের সাধারন জনগণ উপস্থিত ছিলন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed