August 3, 2026

ভোলায় লিগ্যাল এইডের সংবর্ধনা ০৪ নং কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী

0
1680340996020

মোঃ সিরাজুল ইসলামঃ
গত বুধবার (২৯ মার্চ) ভোলায় জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত ২০২২ সালে সরকারি আইন সহায়তা কার্যক্রমে অনন্য অবদানের জন্য উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়।
ভিডিও বার্তায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেন, গরীব, দরিদ্র মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসেই উদ্যোগ নেন। আমি তখন শিল্প ও বানিজ্যমন্ত্রী ছিলাম। ২য়বার ক্ষমতায় এসে এই বিষয়টিকে তিনি আরো সম্প্রসারণ করে এ সংক্রান্ত বিধি প্রণয়ন করে বিপুল সংখ্যাক মানুষকে এই আইনী সেবার আওতায় এনেছেন। বর্তমানে টাকার অভাবে কোন মানুষ বিচার থেকে বঞ্চিত হয় না। সরকারিভাবেই তিনি এই সহায়তা পেয়ে থাকেন।
ভোলার ৭০ ইউনিয়নের ৭০জন ইউপি চেয়ারম্যান এবং ৭জন উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধিত করার মধ্যে দিয়ে ভোলায় জেলা লিগ্যাল এই কমিটির কার্যক্রম অনন্য মাত্রায় পৌঁছালো বলে অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্যে প্রকাশ পায়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভোলার জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সম্মানিত চেয়ারম্যান মোঃ মহসিনুল হক বলেন, আমরা আমাদের বাংলাদেশের অস্থিত্ব রক্ষা করতে চাই। আমরা এই দেশটাকে ভিষণভাবে ভালোবাসি, আমরা এই দেশটাকে কখনো ছেড়ে যাবো না। এই দেশটা উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে গেছে। এই উন্নয়নের ট্রেন যাত্রা চলমান রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রুপকল্প ২০৪১ সালের যে বাংলাদেশের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন হলে আমাদের আগামী প্রজন্ম সুখে-শান্তিতে থাকতে পারবে।

এ সময় কাচিয়া ইউনিয়ন পরিষদের ২ বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী দৈনিক ক্রাইম তালাশ ২৪ কে বলেন

আমরা অসহায় মানুষের সাথে আছি এবং অসহায় মানুষ ন্যার্য বিচার পাওয়ার জন্য আমরা কাজ করে থাকি।

বর্তমান সরকার গরিব ও অসহায় মানুষের পাশে আছেন তাদের কে বলে বিনা পয়সায় ন্যায় বিচার পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed