সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদর্শ শিক্ষক মন্ডলী
বিশেষ প্রতিনিধি ( তাপস মহালদার ) খুলনার পাইকগাছায় সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি আদর্শ বিদ্যাপীঠ। যার প্রধান শিক্ষক অলোক মৃধা। প্রধান শিক্ষক অলোক মৃধার সাথে এক সৌজন্য সাক্ষাতে জানা যায়, বিদ্যালয়ের দৃষ্টি নন্দন শহীদ মিনারটি তৈরি করেছেন এই প্রধান শিক্ষক সকল শিক্ষকদের সার্বিক সহযোগিতায়” । তিনি আরো বলেন বিদ্যালয়ের স্টাফ সাতজন। প্রধান শিক্ষক অলোক মৃধা, সহকারীগন উৎপলেন্দু রায়, পল্লবী রানী সরকার,মরিয়ম খাতুন, নুরজাহান বেগম ও মৈত্রেয়ী মন্ডল। দপ্তরী কাম নৈশপ্রহরী গনেশ চন্দ্র মন্ডল। মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৬৮ জন। এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিভাবক মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ শিক্ষকদের আচরণে অত্যন্ত খুশি। এলাকাবাসী এমন আদর্শবান শিক্ষকদের সুনাম বৃদ্ধি সহ দীর্ঘায়ু কামনা করেন।