August 30, 2026

বরিশালে মেয়র পদে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মনোনয়ন পত্র সংগ্রহ —

0
338752105_786828919663833_979403963166490967_n

আমিনুর রহমান শামীম, বরিশাল প্রতিনিধিঃ আজ ১০ এপ্রিল আসন্ন ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন -২০২৩ এর মেয়র পদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার পক্ষে সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বিষয়টি নিশ্চিত করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক এম. জাহিদুর রহমান মনির মোল্লা। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২১ মে। আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোট গ্রহণ ১২ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *