August 4, 2026

ফকির পরিবারের সহায়তায় একজনকে বাস্থানের জন্য টিন প্রদান।

0
received_778507256899915

 

মোঃ রেজাউল করিম লিটন, স্টাফরিপোর্টার।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সবাই মিলে আর্ত মানবতার সেবায় একটি সংগঠন তৈরী করেছে যার নাম দেওয়া হয়েছে ফকির পরিবার।ফকির পাড়া সকল যুবকদের মাসে ১০০/- টাকা দরিদ্র তহবিল করে ফকির পরিবারের তথা ফকির বংশের যে কোন লোকের পাশে দাড়াতে অঙ্গীকারবদ্ধ। এই সংগঠনের মূলমন্ত্র হলো সেচ্ছায় মানব সেবা করা,বর্তমানে নিজ বংশের মধ্যে কার্যক্রম পরিচালনা করা তবে ভবিষ্যতে ব্যপক পরিধি নিয়ে কাজকরার সম্ভাবনা রয়েছে।

সংগঠনের দ্বারা সহায়তা প্রদানঃ

* ফকির বংশের সেকান ফকিরের মেয়ে ফেরেজা বেগম। তার স্বামী নেই, ছেলে,মেয়েরা অসচ্ছল, এবং তার আর্থিক অবস্থা খুবই খারাপ,সে হঠাৎ স্ট্রোক করে প্যারালাইজড হয়ে পড়ে তখন ফকির পরিবারের দরিদ্র তহবিল হতে তার সকল চিকিৎসা করানো হয়,এবং আল্লাহর রহমতে ফেরেজা বেগম মোটামুটি সুস্থ হয়ে যায়।

*গর্দেশ ফকিরের ছেলে সৌদি গিয়ে সর্বস্ব্য নষ্ট করে দেশে ফিরে আশে তার থাকার জন্য ফকির পরিবারের পক্ষ থেকে ১ বান টিন দিয়ে তাকে বাসস্হানের জন্য অনুদান করা হয়।

ফকির পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *