শ্যামনগর উপজেলা নূরনগর ইউনিয়নে অবৈধভাবে সরকারি জমিতে ঘর নির্মাণ।
মোঃ মেহেদী হাসান শ্যামনগর সাতক্ষীরা জেলাঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ৪নং নুরনগর ইউনিয়নের দূরমুজখালি(শিব চন্দ্রপুর) নামক স্থানে একটি সরকারি দীঘি অবস্থিত।যাহা জেলা পরিষোধ এর আওতাধীনে আছে।
অত্র সরকারি দিঘীর পাড়ে বেশ কয়েক ঘর জনবসতি অবস্থান করিতেছে। গত ৮ থেকে ১০ বছর পূর্বে আব্দুল আজিজ ওরফে বরিশাল নামক একজন ব্যক্তি পার্শ্ববর্তি গ্রাম কুলতলী এলাকা থেকে অত্র দিঘীর দক্ষিণ-পশ্চিম পাড়ে সরকারি কিয়ারের রাস্তার পাশেই অবৈধ দখল নিয়ে বসবাস
করতে থাকেন। তিনি অত্র দিঘীর কেয়ারটেকার হিসেবে সবার কাছে পরিচয় দান করে থাকেন,ফলে কোন ব্যক্তি তার ভয়েএহেন কর্মকাণ্ডের প্রতিবাদ করে না।
গত ১০ -১৫ দিন পূর্বে আব্দুল আজিজ ওরফে বরিশাল দুরমুজ খালি থেকে কুলতলী অয়াপ দা- ভেড়ীবাধ এর সরকারি কিয়ার-রাস্তার উপর ঘেষে জেলা পরিষদের জায়গার উপর গায়ে জোরে নিজের কর্তৃত্ব খাটিয়ে সম্পূর্ণ অবৈধভাবে একটি অধ্য পাকা ঘর নির্মাণ করতে থাকেন।
যাহার প্রকার সম্পূর্ণ অবৈধ এবং চলাচলের কেয়ারের রাস্তাটিতে যানবহন চলাচলের জন্য অনুপযোগী গিয়েছে।
এলাকার জনগণের কথা-
নাম প্রকাশে অনিচ্ছুক অত্র এলাকার বহু জনগণ প্রকাশ করেন যে, আব্দুল আজিজ ওরফে বরিশাল বিভিন্ন অসাধু নেতাকর্মীর সহযোগিতায়
গোপনে মানব পাচার সহ বহু অনৈতিক কাজে লিপ্ত থাকেন।
বীনিত নিবেদন।
মাননীয় জেলা প্রশাসক মহোদয়।
মাননীয় জেলা পুলিশ সুপার মহোদয়। এবং জেলার সর্বস্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয়ের নিকট উক্ত নিকৃষ্ট এবং ঘৃণিত ব্যক্তিরএহেন কাজের প্রতিবাদ সহ দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির দাবি জানাই।