July 27, 2026

যশোরের খুলনা মহাসড়কে মালবাহী  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সংঘর্ষ আহত-১

0
received_238687411861396

 

বিল্লাল হুসাইন।।

যশোর সদর উপজেলার খুলনা মহাসড়কে মুড়লীর মোড়ে গতকাল রবিবার গভীর রাত  ২ টার দিকে একটি মালবাহী সিমেন্টের ট্রাক ( খুলনা মেট্রো ১১- ০৫৩১)  নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে সংঘর্ষে ট্রাকটি উল্টে পড়েযায়। এতে ট্রাকের ড্রাইভার আহত হলে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। রবিবার ( ২৬ শে মার্চ)  রাত আনুমানিক ২ ঘটিকার সময় যশোর মুড়লী  মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী সিমেন্টের ট্রাকটি আইল্যান্ডের সংঘর্ষের শিকার হয়।জানা যায় রবিবার খুলনা থেকে একটি ট্রাক সিমেন্ট বুঝাই নিয়ে কুষ্টিয়া উদ্দেশ্যে রওনা হয় পথিমধ্যে মুড়লীর মোড়ে আসলে ওই সিমেন্ট বোঝায় মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সংঘর্ষের শিকার হয় ফলে ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হলে স্থানীয়  জনগণের সহায়তায় আহত ড্রাইভারকে যশোর  সদর হাসপাতালে পাঠিয়ে দেন। এ সড়ক দুর্ঘটনার বিষয় কোতয়ালী মডেল থানার এস আই সাইমুন’র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রবিবার গভীর রাতে আনুমানিক রাত তিনটার পরে এই ঘটনার বিষয় জানতে পারি তাৎক্ষণিক আমি যশোর মুড়লীর মোড়ে এসে  ঘটনাস্থান পরিদর্শন করি। এবং জানতে পারি এই দুর্ঘটনায় মালবাহী সিমেন্টের ট্রাকের ড্রাইভার আহত হয়েছে এবং যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই সড়ক দুর্ঘটনায়  মালবাহী ট্রাকের ব্যাপক ক্ষতি হয় বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed