দাকোপে তরমুজ চাষে সহযোগি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠান ব্রাক
বিশেষ প্রতিনিধি: ( তাপস মহালদার)
খুলনার দাকোপ উপজেলা তরমুজ চাষে সাফল্য অর্জন করেছে। এর তরমুজ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সুস্বাদু ও লোভনীয়। এ অঞ্চলের মানুষ তরমুজ চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে। শত শত কোটি টাকা আয় হয় এ চাষ হতে। এ চাষে প্রচুর অর্থ লাগে। আর সেই অর্থের বেশিরভাগ যোগান দিয়ে থাকে ব্রাক নামের এই বেসরকারি প্রতিষ্ঠান। কৃষকদের মাঝে লক্ষ লক্ষ টাকা ঋণ দেয় এই প্রতিষ্ঠান । বাজুয়া শাখার ম্যানেজার মোঃ আসমত আলীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, ” এ শাখায় শুধু ক্রেডিট প্রোগ্রাম চালু আছে। ১২৮৮ জন গ্রাহক আছে। গ্রাহকদের সেবা প্রদান করাই এ শাখার মূল উদ্দেশ্য। আমি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করি মাত্র। জানিনা গ্রাহকরা কতটুকু উপকৃত হচ্ছে” । কৃষকদের মধ্যে অনেকের মন্তব্য, ” ম্যানেজার হিসেবে আসমত আলী অভিজ্ঞ ও জনপ্রিয়। সকলের সাথে সুন্দর ব্যবহার করে এই ম্যানেজার। এলাকাবাসী তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন ” । তরমুজ চাষে সরকার ভূর্তকী দিয়ে কৃষকদের সারের সহযোগিতা ও পাশাপাশি ব্রাক অর্থের যোগান দিয়ে কৃষকদের লাভবান ফসল তরমুজ চাষে সহযোগি হিসেবে দায়িত্ব পালন করে আসছে।যার ফলে দাকোপের কৃষককূল সরকার ও ব্রাকের উপর অত্যান্ত খুশি। তরমুজ চাষে তাদের অগ্রনী ভূমিকা স্বীকার না করে পারা যায় না।