August 29, 2026

ঝিনাইগাতীতে মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সাধারণ সভা

0
333026580_792276685874914_4726037073046306716_n

 মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিঃ এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সোমবার দুপুরে মহারশি পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিমিটেডের আয়োজনে সমিতির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত।সাধারণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক।মহারশি পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির লিঃ এর সভাপতি জাহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, ঝিনাইগাতী সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তাহের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূইয়া, উপজেলা প্রকৌশলী শুভ বসাক,উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জোসনা বেগমসহ আরো অনেকেই।অতিথিদের বক্তব্য শেষে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় মহারশি রাবার ড্যাম ফ্ল্যাগশীপ উন্নয়ন প্রকল্প এসপি নং-৩৫১৫৮ এগ্রো বিজনেস সেন্টার), ফার্ম এক্সেস রোড ও বক্স কালভার্ট ও হেডার ট্যাংক ও বারিড পাইপ লাইন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *