July 26, 2026

উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস বিভিন্ন কর্মসূচিতে পালিত

0
received_2147096678809341

 

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed