July 27, 2026

ডিটি,এম মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনগনের বন্ধু এমপি মুকুল

0
330209859_719197463167235_6158798164307892365_n

 

মোঃ সিরাজুল ইসলামঃ

ভোলা বোরহানউদ্দিন কাচিয়া ইউনিনের ঐতিয্যবাহী বিদ্যাপিট ডিটি,এম মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,সাংস্কৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ আজ মঙ্গলবার বিদ‍্যালয় মাঠে দিনব‍্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন,কোরআন তেলাওয়াত, গীতা পাঠ,,স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের অতিথি ছিলেন- ভোলা- ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক। সভাপতিত্বে করেন কাচিয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান ও ডিটি.এম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুর রব কাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জুলফিকার আলী তুহিন হাওলাদার, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রধান করেন সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মন্নান কাজী, বর্তমান প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে এবং উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ এছাড়া ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিবাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির ভাষণে বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই ছাত্র-ছাত্রীরা বিনাপয়সায় বই পাচ্ছে আমরা এবছরে ও কোমলমতি শিক্ষার্থীদের হাতে ৩৫ কোটি বই তুলে দিয়েছি, বাংলাদেশ সরকার শিক্ষাবান্ধব সরকার, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর একাউন্টে টাকা দেওয়া হচ্ছে, এবং আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে শিক্ষাখাতের ব্যাপক উন্নয়ন হয়েছে, প্রধান অতিথি শিক্ষার্থীদের উদেশ্য বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা ডিজিটাল বাংলাদেশ এর নাগরিক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নৈত্রীত্বে তোমরা স্মাট বাংলাদেশ নাগরিক হবে । বিদ্যালেয়ের উদেশ্য বলেন এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের মেয়ে রিয়ন্তী দে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ৫ বার জাতীয় পরিষ্কার এনে ভোলা বোরহানউদ্দিন ও বিদ্যালয়ের নাম উজ্জল করেছে আমি তাকে ও তার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে মাননীয় এমপি মহোদয়ের মায়ের ২২ তম মৃত্যু বার্ষিকীতে সকলের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed