August 2, 2026

দৌলতপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দৌলতপুর শাখার  দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
received_986194819027770

 

মোঃ রেজাউল করিম লিটন, মানিকগঞ্জ।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মো. শাহ আলমকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মো. সালমান খানকে সাধারণ সম্পাদক,দৈনিক আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি মাহবুব আলম রাসেলকে সহসভাপতি, দৈনিক কালবেলার দৌলতপুর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল আল মামুন কে যুগ্মসাধারণ সম্পাদক,দৈনিক গন মানুষের আওয়াজ উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক এই বাংলা উপজেলা প্রতিনিধি নুরুল ইসলামকে দপ্তর সম্পাদক,দৈনিক নিউজের উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রফিককে কোষাধক্ষ করে আগামী দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ও বাংলাদেশ সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার দৈনিক মুক্ত খবরের উপজেলা প্রধিনিধি মো. মিজানুর রহমান মিন্টু মোল্লাকে সভাপতি ও দৈনিক এই বাংলার জেলা প্রতিনিধি মোঃ মামুন মিয়া পলাশকে সাধারণ সম্পাদক,মোঃ রেজাউল করিমকে সহসভাপতি,এসকে রাসেলকে যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ শামীম রেজাকে সাংগঠনিক সম্পাদক,মোঃ হাবিবুর রহমান হবিকে কোষাধক্ষ,মোঃ রেজাউল করিম লিটন দৈনিক খবরের আলো পত্রিকার স্টাফরিপোর্টার কে দপ্তর সম্পাদক,মোঃ সাইফুল ইসলামকে সহদপ্তর,মোঃ জুয়েল রানাকে প্রচার ও প্রকাশনা সম্পাদক,মোঃ জসিম মিয়াকে ক্রীড়া সম্পাদক,মোঃ আমিনুল ইসলামকে সহ সাধারণত সম্পাদক,মোঃ আব্দুল আউয়ালকে সহ সাংগঠনিক সম্পাদক,মোঃ মাসুদ হোসেনকে কার্যকরী সদস্য,আমিনুর ছোয়াদকে সাংস্কৃতিক সম্পাদক,মোঃ রেজাউল করিম,মিজানুর রহমান,মোঃ আতিকুল ইসলাম,মোঃ মাসুদ রানাকে সদস্য করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
আজ শনিবার দুপুরে দৌলতপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে দ্বি- বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিল্পব। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইউসুফ আলী শেখ,ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম লিটন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহানুর ইসলাম,যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক বি এম খোরশেদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি সালাউদ্দিন রিপন, ঘিওর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দিপু,হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি, সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রমূখ।

ছবি যথা ক্রমে দেওয়া হলো।

প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি
প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক
সাংবাদিক সমিতির দৌলতপুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো : মিজানুর রহমান মিন্টু মোল্লা
সাধারন সম্পাদক মোঃ মামুন মিয়া পলাশ
দপ্তর সম্পাদক মো:রেজাউল করিম লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed