দৌলতপুর উপজেলাতে গৃহহীন মুক্ত ঘোষণা দিলেন এমপি নাঈমুর রহমান দুর্জয়
মোঃ রেজাউল করিম লিটন মানিকগঞ্জ নিজেস্ব প্রতিনিধিঃ আজ বুধবার ১৫/০২/২৩ইং তারিখে দুপুর ২টায় দৌলতপুর উপজেলা সম্প্রসারিত হলরুমে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সঞ্চালনা অনুষ্ঠান শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের এম,পি মহোদয় এ, এম নাঈমুর রহমান দুর্জয় সাহেব। এ এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রেয়ী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো.নুরুল ইসলাম রাজা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.এ.কে.এম আজিজুল হক,সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস,উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, ছাত্রলীগ সভাপতি নাসির, সাধারন সম্পাদক মোঃ আতোয়ার রহমান,যবলীগ নেতা কবির সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। এসময় প্রধান অতিথি এ.এম.নাঈমুর রহমান দুর্জয় বলেন- ‘মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের ভুমিহীন ও গৃহহীন পরিবারের ২ শতক জমিসহ গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। ঘর বরাদ্দ কালে চেয়ারম্যান গন মাইকিং করে গৃহহীনদের নাম দিতে বলা হলে যে নামের তালিকা পাওয়া যায় সেই অনুযায়ী ঘর বরাদ্দ দেওয়া হয়।এ উপলক্ষ্যে দৌলতপুর উপজেলা কে ভূমিহীন মুক্ত ঘোষনা করা যেতে পারে। তিনি বিকালে মতিলাল সরকারি ডিগ্রী কলেজের চার তলা ভবনের ফলক উন্মোচন করেন, এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।