August 1, 2026

সরকার জনগণের ভোটচুরি করে ক্ষমতায় বসে আছে: সেলিমা রহমান

0
সেলিমা রহমান

বিএনপির আন্দোলনে সরকার আতঙ্কিত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে মহিলা দলের শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, আতঙ্কগ্রস্থ লোক দেশের ক্ষমতায় আর থাকতে পারবে না। শান্তিপূর্ণ আন্দোলনে এগিয়ে যাবে বিএনপি।

সেলিমা রহমান আরও বলেন, সরকার জনগণের ভোটচুরি করে ক্ষমতায় বসে আছে। ঐক্যবদ্ধ হয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করার আহ্বান জানান সেলিমা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed