July 28, 2026

অটোরিকশা চাপায় ভোলায় এক স্কুল শিক্ষার্থী নিহত

0
যুবকের লাশ

ভোলায় অটোরিকশা চাপায় মো. নাঈম (০৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) চরনলুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাঈম ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরনলুয়া গ্রামের বাসিন্দা মো. শাহাবুদ্দিনের ছেলে এবং স্থানীয় চরনলুয়া কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালে নাঈম বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়। চরনলুয়া কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এছাড়াও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed