1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

আল নাসেরে যোগ দিতে লম্বা বহর নিয়ে সৌদি আরবে পৌঁছেছেন পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াদ বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

সাবেক ম্যান ইউ স্ট্রাইকারকে ২ হাজার ২১৩ কোটি টাকার চুক্তিতে দলে ভিড়িয়েছে ৯ বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন ক্লাব আল নাসের। মঙ্গলবার (৩ জানুয়ারি) ঘরের মাঠে রোনালদোকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে সৌদি ক্লাবটি। এ উপলক্ষে পুরো বহর নিয়ে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছে একটি বিলাসবহুল হোটেলে উঠেছেন রোনালদো।

এক কর্মকর্তা জানিয়েছেন, রোনালদো একা যাননি সেখানে। তার সঙ্গে আছেন তার সহকারীদের বিশাল বহর। সঙ্গে আছে ব্যক্তিগত একটি নিরাপত্তা ফার্মও। তাদেরও ঠিকানা হয়েছে সেই হোটেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121