1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সকাল থেকে শুরু হয়েছে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন, শীতের প্রকোপে ভোটার উপস্থিতি কম

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত কোনো অনিয়ম ধরা পড়েনি। তবে শীতের প্রকোপে ভোটার উপস্থিতি এবং ভোট পড়ার হার কিছুটা কম, এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশানার রাশেদা সুলতানা।

বুধবার (৪ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে গাইবান্ধার উপনির্বাচন নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান এ কমিশনার। তিনি আরও জানান, কঠোর নিরাপত্তা বলয়ে ফুলছড়ি ও সাঘাটা আসনে ভোটগ্রহণ চলছে। যেকোনো ধরনের অনিয়ম ও অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

সিসি ক্যামেরার মাধ্যমে পুরো নির্বাচন পর্যবেক্ষণ চলছে বলেও এ সময় উল্লেখ করেন রাশেদা সুলতানা। বলেন, ইসি থেকে কেন্দ্রে কেন্দ্রে মনিটরিং চলছে।

গত বছরের অক্টোবরে অনিয়মের কারণে এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে নির্বাচন কমিশন। তদন্ত শেষে ফের আজ ভোটগ্রহণ চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121