August 2, 2026

মানিকগঞ্জ দৌলতপুরে ৫১ তম জাতীয়  স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল শীতকালীন ক্রিয়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩

0
323534214_1334886180607994_2230242512746117983_n
 মোঃ রেজাউল করিম লিটন, মানিকগঞ্জ নিজেস্ব প্রতিনিধিঃ  আজ সোমবার, ১৬ই জানুয়ারী ২০২৩ ইং সকাল ১০ঃ০০ ঘটিকায়, দৌলতপুর পি,এস, মাঠে এক অনাড়ম্বর আয়োজনে দৌলতপুর উপজেলার সকল স্কুল, মাদ্রাসা,ও ভোকেশনাল এর সকল ছাত্র ছাত্রীর অংশগ্রহনে শীতকালীন ক্রীয়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম.নাঈমুর রহমান দুর্জয়, অনুষ্ঠানে জনাব মোঃ ইমদাদুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সঞ্চালনায়, শুভ উদ্ভোদন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা আবিদা সুলতানা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল ইসলাম রাজা সাহেব। কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু করে। সভাপতির বক্তব্যে জনাব নুরুল ইসলাম রাজা সাহেব বলেন ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের সুস্হ রাখতে খেলাধুলার বিকল্প কিছুনেই।”সুস্হ দেহ সুন্দর মন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীর পথ চলতে হবে। সকলকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উৎসাহ যাতে বাড়ানো যায় সে বিষয় এ সকল শিক্ষকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ অতিথির বক্তব্যে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিষয়ে বিশেষ নজর রাখা এবং খেলাধুলা করলে শরীর মন ভালো থাকে, তবে পড়াশোনার চেয়ে খেলার গুরুত্ব বেশি দেওয়া যাবে না এ বিষয়ে সকলকে সচেতন থাকার কথা বলেছেন। অনুষ্ঠানে পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ আরো গন্যমান্য ব্যক্তি উপস্থিতি ছিলেন। উপজেলার এবারের আয়োজনে ক্রিকেট, এথলেটিক্স, হকি, হ্যান্ডবল, বাস্কেটবল, টেবিলটেনিস, ভলিবল সহ বিভিন্ন খেলা অন্তর্ভুক্ত রয়েছে।সারা দেশের সকল মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি স্কুলে এই প্রতিযোগিতা একযোগে শুরু হয়েছে।খেলে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed