1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ছাত্রলীগের সমাবেশে স্টেজ ভেঙে পড়ে গেলেন ওবায়দুল কাদের

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

ছাত্রলীগের আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় হঠাৎ স্টেজ ভেঙে পড়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে গুরুতর আহত হননি তিনি। এ ঘটনায় সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫ জন।

শুক্রবার (৬ জানুয়ারি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আলোচনা সভায় ঘটে এ ঘটনা। স্টেজে বক্তব্য দিচ্ছিলেন ওবায়দুল কাদের। এ সময় হঠাৎই স্টেজটি ভেঙে পড়ে। এতে ওবায়দুল কাদেরসহ স্টেজে উপস্থিত সকলেই পড়ে যান।

তবে এ ঘটনায় তেমন আহত হননি ওবায়দুল কাদের। এ ঘটনার পর তিনি ছাত্রলীগের র‍্যালির উদ্বোধনও করেছেন।মূলত, ওই মঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি নেতাকর্মী ওঠায় মঞ্চটি ভেঙে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121