August 1, 2026

কাদের বিদেশে বাড়ি আছে, সংসদে তালিকা চান শামীম পাটোয়ারী

0
images

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আমলাদের মধ্যে কাদের বিদেশে বাড়ি আছে, সে তালিকা জাতীয় সংসদে প্রকাশ করা উচিত। তাঁদের বরখাস্ত করা উচিত। বিচার বিভাগে নিয়ে যাওয়া উচিত। প্রয়োজনে ফাঁসি দেওয়া উচিত।

আজ সোমবার জাতীয় সংসদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল পাসের আলোচনায় অংশ নিয়ে শামীম হায়দার পাটোয়ারী এসব কথা বলেন।

দুর্নীতিবাজ আমলাদের ফাঁসির দাবির পক্ষে যুক্তি তুলে ধরে শামীম হায়দার বলেন, একটা মানুষ খুন করলে একজন মানুষ মারা যায়। কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করলে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেয়। লক্ষ লোকের জীবন ঝুঁকির মুখে পড়ে। এই অবস্থায় তাঁদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত।

আমলাদের সঙ্গে রাজনীতিবিদদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেশের সংকট উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উদ্দেশে জাপার এই সংসদ সদস্য বলেন, ‘মাননীয় মন্ত্রী আমলাবিষয়ক মন্ত্রী। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। তাঁর আমলাদেরও সজ্জন হওয়া উচিত। রাজনীতিবিদদের মন থেকে শ্রদ্ধা করা উচিত।’বিএনপির সময়ে পিএসসির পরীক্ষাগুলোতে হস্তক্ষেপ করা হতো মন্তব্য করে জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য মুজিবুল হক বলেন, বেশ কয়েক বছর ধরে বিসিএস পরীক্ষাগুলো স্বচ্ছ হয়েছে। সরকারের অন্যান্য নিয়োগ পরীক্ষার আলাদা কোনো কর্তৃপক্ষ নেই। যে কারণে অনেক সময় দুর্নীতি হয়। সংশোধনী আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা জনমত যাচাইয়ের ওপর বক্তব্য রেখেছিলাম, আশা করেছিলাম উনি (জনপ্রশাসন প্রতিমন্ত্রী) কিছু বলবেন। কিন্তু তাঁর ভাবটা এ রকম—আসিলাম, দেখিলাম, জয় করিলাম, আর কিছু বলার নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed