August 25, 2026

কঙ্গোতে বন্যায় ১৬০ জন মৃত্যুর পরে এবার কাদামাটি ধসে ১০ শ্রমিক নিহত

0
খনি শ্রমিক

ডিআর কঙ্গোতে প্রবল বৃষ্টির কারণে কাদামাটি ধসে অন্তত ১০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা শনিবার এ কথা জানান।

সূত্র মতে, সাউথ কিভু প্রদেশের ফিজিতে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে। দুটি স্বর্ণখনিতে কাদামাটির এ ধস নামে।

ফিজির প্রশাসক জানান, এ ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছে। আরো নয়জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছে আরো অনেক লোক।

স্থানীয় রেডক্রস কর্মকর্তা ওন্সফোর কাবিন্দিলওলা ১০ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছেন।
উদ্ধারকর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, মধ্য ডিসেম্বরে রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টির কারণে বন্যায় ১৬০ জনেরও বেশি লোক মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *