August 27, 2026

হাড্ডা-হাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে জাপানকে হারালো ক্রোয়োশিয়া

0
২২

আল জানুব স্টেডিয়ামে শেষ ষোলোর পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান-ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। কাতার বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবার কোনো ম্যাচ অতিরিক্ত সময়ে গেল। সেখানেও খেলা নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে গড়িয়েছে ম্যাচ। 

প্রথমার্ধে ক্রোয়েশিয়ার বিপক্ষে লিড নেয় এশিয়ান জায়ান্ট জাপান। ৪৩তম মিনিটে জাপানের হয়ে গোলটি করেন দাইজেন মায়েদা।

শর্ট কর্নারের পর ডিবক্সে ক্রস বাড়ান রিতসু দোয়ান।  ক্রসে মাথা ছুঁইয়ে মায়েদার কাছে বল পাঠান অধিনায়ক মায়া ইয়োশিদা। জটলার ভেতর থেকে ক্রোয়েশিয়ার জালে বল জড়ান সেল্টিক তারকা মায়েদা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

তবে বিরতির পরই ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ইভান পেরিসিচ। ৫৫তম মিনিটে দেয়ান লভরেনের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করেন টটেনহ্যাম হটস্পার তারকা পেরিসিচ।

টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ক্রোয়োশিয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *