August 29, 2026

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি গাড়ি অফিস ভাঙচুর, আহত শতাধিক

0
52136aa68e9983f6b7d0d0efb0553e8bf09bde85fc528884

মোঃ সিরাজুল ইসলাম ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন লিখনের নির্বাচনি প্রচারণার গাড়ি ও অফিস ভাঙচুর করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এসময় পিটিয়ে আহত করা হয়েছে তার শতাধিক কর্মী-সমর্থককে। রোববার রাত ৮টায় ঘোষেরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন হাওলাদার ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন নৌকার প্রার্থীর প্রায় দুই শতাধিক কর্মী হেলমেট পরে ইকবালের নির্বাচনি অফিসে হামলা করেন। খবর পেয়ে গাড়ি উদ্ধার করতে গেলে তার শতাধিক কর্মীকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। আহতদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আরও দুটি অটোরিকশা ভাঙচুর করেন আলমগীর হোসেনের লোকজন। অভিযোগ সম্পর্কে নৌকার প্রার্থী আলমগীর হাওলাদার জানান, এ ব্যপারে আমি কিছু জানিনা।

স্বতন্ত্র প্রার্থী ইকবাল জানান, নৌকার প্রার্থী আলমগীর নিজের পরাজয় নিশ্চিত জেনে কয়েকদিন ধরে আমার নেতাকর্মী ও সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছে। আজ আমার অফিসে হামলা-ভাঙচুর করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *