শাহরুখ খান ওমরাহ্ পালন করতে মক্কায় অবস্থান করছেন
ওমরাহ্ পালন করতে মক্কা গেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। অভিনেতা সৌদি আরবে তার আসন্ন চলচ্চিত্র ‘ডানকি’র শুটিং শেষ করার পরে মক্কায় গেছেন। তার ওমরাহ্ পালনের বেশকিছু ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। শিগগিরই জেদ্দায় ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ যোগ দেবেন তিনি।