August 28, 2026

রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিকালে ঘোষনা দিবে বিএনপি

0
২

আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে সব মত ও পথের সমন্বয়ে ‘রেইনবো নেশন’ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। সেই লক্ষ্যে রাষ্ট্রকাঠামো ও সংবিধানের সার্বিক সংস্কারে ২৭ দফা রূপরেখা তৈরি করেছে দলটি।

এরই মধ্যে সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের পর রাষ্ট্রের সার্বিক সংস্কারের এই রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার বিকালে একটি তারকা হোটেলে এই রুপরেখা ঘোষণা করা হবে।

বিএনপি সূত্র জানায়, অনির্বাচিত কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিপরীতে ‘রাষ্ট্র মেরামতের রুপরেখা’ সোমবার ঘোষণা করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধি এবং পেশাজীবী নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী বাংলাদেশি জাতীয়তাবাদকে মূল ভিত্তি রেখেই প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক জাতি প্রতিষ্ঠার উদ্যোগ নেবে বিএনপি। রূপরেখায় এ ধারণাকে ‘রেইনবো নেশন’ (রংধনু জাতি) হিসেবে উল্লেখ করা হয়েছে। এ জন্য গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে রাষ্ট্রের সার্বিক সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে। জনকল্যাণে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে সংবিধান, প্রাতিষ্ঠানিক কাঠামো ও নির্বাচন ব্যবস্থায় আসবে নানা পরিবর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *