August 26, 2026

যুগপৎ আন্দোলনকে সামনে রেখে এলডিপির লিয়াজোঁ কমিটি গঠন

0
এলডিপি+কর্ণেল অলি আহমেদ

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সাথে কর্মসূচি সমন্বয়ের জন্য লিয়াজোঁ কমিটি গঠন করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।

সোমবার (২৬ ডিসেম্বর) দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিয়াজোঁ কমিটিতে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী ড রেদোয়ান আহমদকে আহ্বায়ক এবং প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নুরুল আলমকে সদস্য সচিব করা হয়েছে। একইসাথে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল ও অ্যাডভোকেট মাহবুব মোর্শেদকে সদস্য করা হয়েছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *